1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ দামে স্বর্ণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ: অতিতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণ। দাম কমানোর একদিন না পেরোতেই দেশের বাজারে আবারও স্বর্ণের দর বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বিষয়টি নিশ্চিত করেছে। এবার সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। অর্থাৎ, এর আগে কখনো স্বর্ণের এত দাম দেখেননি দেশের মানুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির নতুন দর ঠিক করা হয়েছে। এক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়েছে।

সবশেষ ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা ধার্য করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দরে ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মার্চ) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়। সেদিন দর দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। বুধবার (২০ মার্চ) যা কার্যকর হয়েছিল। এরপর একদিন না যেতেই নতুন মূল্য ঠিক করা হলো। শুক্রবার থেকেই তা কার্যকর হবে। এ নিয়ে চলতি বছর পাঁচবার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। আর ২০২৩ সালে তা করা হয়েছিল ২৯ বার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews