1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

“আজকের অনন্যা” বিজয়ীনির মুকুট জিতলেন রাকাপপি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক: জিটিভির জনপ্রিয় গেম শো কিউট নিবেদিত আজকের অনন্যার এ পর্বে “আজকের অনন্যা” হয়েছেন এ প্রজন্মের সফলতার সাথে এগিয়ে চলা প্রতিশ্রুতিশীল কণ্ঠ শিল্পী রাকা পপি। প্রচারিত পর্বটিতে চারটি পর্ব ছিল। চারটি সেগমেন্টেই সঙ্গীত শিল্পী রাকা পপি প্রতিযোগিতা করে বিজয়িনী হয়েছেন এবং আজকের অনন্যার মুকুট পেয়েছেন।

বর্তমানে তিনি বিভিন্ন টেলিভিশন এবং মঞ্চ সঙ্গীত নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া তিনি বাংলা গান কে আন্তর্জাতিক পরিমন্ডলের ছড়িয়ে দেওয়ার জন্য তিনি দেশের বাইরেও একাধিকবার সঙ্গীত মঞ্চে বাংলা গানের প্রসার বাড়িয়ে চলেছেন।

অনেক ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল আকর্ষণের বিষয় জানতে চাইলে তিনি বলেন, সংগীত মানুষের কর্ম ক্লান্তি দূর করে, নব উদ্যমে এগিয়ে চলার প্রেরণা যোগায়। যেখানে সংগীত আছে, সেখানে বেঁচে থাকার প্রেরণা, আছে, আনন্দ আছে। জনপ্রিয় এই কন্ঠ শিল্পী বিবিএ এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি এলএলবি ডিগ্রির সনদ গ্রহন করেছেন। তিনি সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে আইনি সহায়তা প্রদান করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আরো বলেন সততা, একাগ্রতা এবং নিষ্ঠা থাকলে যেকোনো পেশাতেই একজন নারী সফল হতে পারেন। কোন বাঁধাই তাকে আটকে রাখতে পারে না।

কিউট আজকের অনন্যার মঞ্চে এবারের আমন্ত্রিত অতিথি ছিলেন চারজন রাকা পপি, সুমনা, ইশিকা এবং মৌসি যারা সংগীত জগতে নিজ নিজ ক্ষেত্রে সফলতার সাথে এগিয়ে চলেছেন। জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী তানিয়া আহমেদ মিষ্টি এর উপস্থাপনায় এবং তুষার জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি- গত বৃহস্পতিবার ২১ শে মার্চ ২০২৪ তারিখে রাত ৯.০০ টায় জিটিভিতে প্রচারিত হয়েছে। পূনঃপ্রচার হয়েছে শুক্রবার ভোর ৫.০০টা, দুপুর ১.০০ টায় এবং শনিবার সকাল ০৮.৩০ মিনিটে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews