1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

দেশজুড়ে তাপপ্রবাহ বাজারে আগুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ: দেশজুড়ে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশকিছু সবজির দাম। এছাড়াও ঈদের পর হুট করে বেড়ে যাওয়া মুরগির দামও বেড়েছে নতুন করে। একই চিত্র গরু-খাসিতেও। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সবজি বিক্রেতারা বলছেন, তাপপ্রবাহের প্রভাব পড়েছে সবজি সরবরাহের ক্ষেত্রে। চাষিদের ক্ষেতে সবজি নষ্ঠ হচ্ছে। এছাড়া বারবার সেচ দেওয়ার কারণে সবজি উৎপাদনের খরচও বেড়েছে। যে কারণে গ্রামের মোকামে সবজির দাম বেশি।

রাজধানীর হাতিরপুল বাজারে কচুরমুখীর কেজি ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৮০ টাকায়, শসা ৬০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৫০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙে ৮০ টাকা, সজনে ১৬০ টাকা এবং কাঁচা আম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি মুলা ৫০ টাকা, শিমের কেজি ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, ব্রোকলি ৪০ টাকা, পাকা টমেটোর কেজি প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা এবং গাজর ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ২০ থেকে ৬০ টাকা, ধনে পাতার কেজি ২০০ থেকে ২২০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা ও কাঁচা মরিচ ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারে বাজার করতে আসা নাঈম হক বলেন, সবজির দাম গত সপ্তাহের মতো আছে। এর মানে এই নয় যে দাম কম। তবে সব ধরনের মুরগির দাম বেড়েছে। মাছ-মাংস কিনে খাওয়া এখন অনেকটা বিলাসিতা হয়ে গেছে। কিন্তু ঘরে ছোট ছেলে-মেয়েদের জন্য অনেকটা বাধ্য হয়ে কিনতে হয়।

অন্যদিকে বাজারে আদা-রসুনের দামও বাড়তি। এছাড়া চাল, ডাল, আটা, ময়দার মতো পণ্যের সঙ্গে মাছ ও মাংসের দামও স্থিতিশীল হয়ে আছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, নতুন দামের সয়াবিন বাজারে আসা শুরু হয়েছে। এক লিটারের বোতলজাত সয়াবিন লিটারপ্রতি নতুন দাম ধরা হয়েছে ১৬৭ টাকা, যা আগের চেয়ে ৪ টাকা বেশি।

এদিকে ঈদের আগে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম কমেনি। কেজিপ্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজিতে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজিতে। এছাড়া ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ২৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারগুলোতে সোনালির কেজি ৩৭০ টাকা, সোনালি হাইব্রিড ৩৬০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা, লেয়ার ৩৫০ টাকা এবং সাদা লেয়ার ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম ১০ টাকা বেড়ে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews