1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিক নাজিম উদ্দিন ইমনের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নাজিম উদ্দিন ইমন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের পত্রিকার কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

রবিবার দিবাগত মধ্যরাতে চুরির ঘটনাটি ঘটে। চুরির ঘটনায় সোমবার প্রতিষ্ঠানের মালিক সাংবাদিক নাজিম উদ্দিন ইমন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তার গলিতে ‘ইকতিদার ট্রেডিং এন্ড খান কম্পিউটার’ নামে সাংবাদিক ইমনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। সকাল ৯ টার দিকে দোকান খুলে দেখেন টিনের চাল কেটে দোকানের মালামাল চুরি করা হয়েছে।
সাংবাদিক নাজিম উদ্দিন ইমন বলেন, দোকানের মালামাল খোঁজ করে দেখি নতুন পুরাতন মিলিয়ে বেশ কিছু মোবাইল ফোন চুরি হয়েছে যার আনুমানিক মুল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও ক্যাশে রক্ষিত নগদ ১৫ হাজার টাকা চোর নিয়ে গেছে।
দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি (অজ্ঞাতনামা) ৬/০৫/২৪ তারিখ রাত অনুমান ৩ ঘটিকার সময় দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে এবং মালামাল নিয়ে সকাল ৫ টার দিকে টিনের চাল দিয়ে বেরিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রুবেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিডিও ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। আমরা দ্রুততার সাথে চোরকে গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা করছি।

 

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews