1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজধানীর শাহবাগে অবরোধকারীদের লাঠিচার্জ, আটক ১৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪

ডেস্ক নিউজ: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরতদের সরিয়ে দেয়।

এ সময় ১৩ জন অবরোধকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সুলতানা সিদ্দিকী, রিমা আক্তার, বৃষ্টি আক্তার, আল-আমিন, নূর মোহাম্মদ নূর, হুমায়ুন কবির, মানিক দাস, মো. রাসেল, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, মামুনুর রশিদ, সাদ্দাম হোসেন ও আব্দুল হাকিম।

এসময় পুলিশ ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে শাহবাগ থেকে গিয়ে ফের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, চাকরিপ্রত্যাশীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ অবরোধ করেন এবং কেরোসিন ঢেলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই। আমাদের অপারেশন এখন পর্যন্ত শেষ হয়নি। এরই মধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ বিস্তারিত জানাতে পারবো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews