1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ও নকল রঙ উৎপাদন, মজুদ এবং বিক্রি করার দায়ে ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

১৫ মে বুধবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল এ তথ্য জানান।

তিনি জানান, ১৪ ও ১৫ মে বুধবার পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী, কেরানীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা, রোহিতপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে প্যাটেলকো কোম্পানি লিমিটেডকে ১০ লাখ টাকা, সিরাজ ট্রেডিংকে ৩ লাখ টাকা, ইউনিলাইক প্রডাক্টস লিমিটেডকে ৫ লাখ টাকা, কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪ লাখ টাকা, ইউনাইটেড ইলেকট্রিকাল এক্সেসরিজকে ৫ লাখ টাকা, আলিফ পেইন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা, বিআইডব্লউি অ্যান্ড মায়ের দোয়া সোলার পাওয়ারকে ৩ লাখ টাকা, গৌরনদী পেইন্টসকে ২ লাখ টাকা, ম্যাক্স এনাজি ইন্টারন্যাশনালকে ৪ লাখ টাকা, ইভানা ক্যাবলস ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা ও কোয়ালিটি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্যাটেলকো কোম্পানি লিমিটেডের ১০ জন ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল পণ্য-সামগ্রী এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews