1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে বিপুল ভেজাল ঔষধসহ ২ জন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিপুল পরিমান নকল ও ভেজাল এবং ভেজাল ঔষধ তৈরির সরঞ্জাম সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইলের নাগরপুর থানাধীন দেওগুটিয়া এলাকার গিয়াসউদ্দিনের ছেলে মো: আলী আকবর (২০) ও একই থানাধীন গয়াহাটা এলাকার শহীদুল ইসলামের ছেলে মো: দূর্জয় (২০)।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে জিনজিরার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার ৩৫০ পিস ভেজাল ঔষধ এবং ভেজাল ঔষধ তৈরির কাজে ব্যবহৃত ২৫টি পাঞ্চস্টিক, ৩টি প্লাস্টিকের নীল রংয়ের ড্রামে ৮০ কেজি ট্যাবলেট ও পাউডার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ভেজাল ঔষধ প্রস্তুতকারী চক্র। তারা বেশ কিছুদিন ধরে মেসার্স বোটানিক ল্যাবরেটরীজ (ইউনানী) ঔষধ কোম্পানীর নাম ব্যবহার করে বিভিন্ন নকল ও ভেজাল ঔষধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ফার্মেসিতে সরবরাহ করে আসছিল। যা উল্লেখিত কোম্পানীর সুনাম বিনষ্ট ও উক্ত কোম্পানীর ক্ষতি সাধন করে আসছে। এছাড়াও নকল ও ভেজাল ঔষধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ফলে জনসাধারনের স্বাস্থ্য ঝুঁকিতে ব্যাপক প্রভাব ফেলছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews