1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি রায়হান সম্পাদক মিন্টু ও কোষাধ্যক্ষ আশিক নূর 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক সমকাল পত্রিকার মোহাম্মদ রায়হান খান ও সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু ও কোষাধ্যক্ষ পদে আনন্দ টেলিভিশনের এম আশিক নূর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত কেরানীগঞ্জ প্রেসক্লাব ভবনে ভোট গ্রহণ ও গণনা শেষে নাম প্রকাশ করা হয়।
এছাড়া সহ-সভাপতি পদে রাকিব হোসেন (নয়া দিগন্ত) , সাংগঠনিক সম্পাদক পদে নাজিম উদ্দিন ইমন (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক পদে এরশাদ হোসেন (বাংলাদেশের খবর), নির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন (ডিবিসি নিউজ) ও রাজু আহমেদ (দেশ রূপান্তর) নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী শ্যামল ও শহীদুল ইসলাম বিপ্লব সমান ভোট পেয়ে যুগ্ম ভাবে নির্বাচিত হয়েছেন।
কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার শফিক চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার ইউসুফ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews