1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে নকল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ১০লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে জেনেরিক ফুড নামে একটি কারখানায় বিভিন্ন দেশি—বিদেশি কোম্পানির পণ্যের লোগো নকল করে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন শিশু খাদ্য উৎপাদনসহ ও বিক্রির দায়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোনো প্রকার অনুমোদন ছাড়াই সুলতান মাহমুদ সম্রাট নামে এক ব্যাক্তি কারখানাটি পরিচালনা করতো। সে রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

রবিবার বিকালে উপজেলার কালিন্দী ব্রাহ্মণগাঁও এলাকায় হাজী আলাউদ্দিন মিয়ার বাড়িতে থাকা কারখানাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এর নেতৃত্বে ও কেরানীগঞ্জ মডেল থানার একটি পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে কারখানা মালিককে জরিমানা করেন। সেই সাথে পুরো মার্কেটটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব¦ার মন্ডল বলেন,কেরানীগঞ্জ মডেল থানার ব্রাহ্মণকৃত্তা এলাকায় হাজী আলাউদ্দিন মিয়ার বাড়িতে জেনেরিক ফুড নামে একটি প্রতিষ্ঠান কোনো প্রকার লাইসেন্স না নিয়ে দেশী বিদেশী নামিদামী কোম্পানীর লোগো নকল করে শিশুদের পছন্দের বিভিন্ন জুস ও খাবারপন্য তৈরী করে বাজারে বিক্রি করছে। তাদের তৈরী খাবারে বিএসটিআই অনুমতি নেই। অস্বাস্থকর পরিবেশে কাপড় ও দেয়ালে ব্যবহৃত রং মিশিয়ে এসকল পন্য বানিয়ে বাজারজাত করছে। যা খেলে শিশু ও বয়স্ক সবার কিডনি নষ্ঠসহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হতে পারে। আই এই প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা ও পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews