1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সম্পাদক পদের দায়িত্ব ফিরে পেলেন ডিপজল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

 বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) সাধারণ সম্পাদক পদে নির্বাচত হন। তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন চেম্বার জজ আদালত।

সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে ডিপজলের বাধা নেই।

চলচ্চিত্র শিল্পী সমিতির বিজয়ী সাধারণ সম্পাদক ডিপজলের বিরুদ্ধে বুধবার (১৫ মে) পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার আদালতে রিট করেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে ওই দিন নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় আদালতে এ রিট আবেদন করেন।

নিপুণের রিট চ্যালেঞ্জ করে রোববার (২৬ মে) সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল। ডিপজলের আইনজীবী একে খান উজ্জল বলেন, নিপুণের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। তবে কেন শুধুমাত্র ডিপজলের সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। এটি আইন বহির্ভূত।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে সভাপতি মিশা সওদাগর মোট ভোট পান ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার (২০৯)।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews