1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা, স্কুল পরিচালক আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে  প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ পাকাপুল এলাকায়। এ ঘটনার অভিযোগে আনিসুল হক অপু নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আটক আনিসুল হক অপু স্থানীয় ফাতেমা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক।  বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মামুন অর রশিদ।

মঙ্গলবার (২৮ মে) রাতে কালিগঞ্জ পাকাপোল এলাকায় ওই পরিচালকের স্কুল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কালিগঞ্জ পাকাপোল এলাকার একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার দুপুরের পর শিশুটি তার বান্ধবীদের সঙ্গে মাঠে খেলাধুলা করছিলেন। তখন অভিযুক্ত ধর্ষক শিশুটিকে ডেকে তার অফিস কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। অনেক চেষ্টার পরে শিশুটি সেখান থেকে ছুটে এসে তার মাকে সে বিষয়টি জানায়। শিশুর মা স্থানীয় কয়েকজন প্রতিবেশীর সহযোগিতায় শিশুটিকে নিয়ে থানায় অভিযোগ করেন।

শিশুটির মা জানায়, তার বাচ্চাকে  লোভ দেখিয়ে ফুসলিয়ে ওই লোক ধর্ষণের চেষ্টা করেছে। ধর্ষকের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।

শিশুটির নানা বলেন, মঙ্গলবার (২৮ মে) বিকালে তার নাতিকে লোভ দেখিয়ে পরিচালক তার কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক কাপড়চোপড় খুলে ধর্ষণের চেষ্টা করে।  বাসায় এসে বিষয়টি জানালে তারা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় যান। তবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ভয় ভীতি দেখিয়ে অভিযুক্ত ধর্ষকের লোকজন আপোষের চেষ্টা করেন।

ভিকটিমের বাবা জানান, তিনি সারাদিন কাজের ব্যস্ততা শেষে রাতে বাসায় গিয়ে শুনতে পান তার মেয়ের এ অবস্থা। অভিযুক্ত ধর্ষকের লোকজন তাকে অনেক ভয়-ভীতি দেখাচ্ছে যেনো কোনো মামলা না করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আনিসুল হক অপু নামে এক স্কুল পরিচালককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে অফিস কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews