1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সীমা আক্তার (৩৬) নামের এক নারী নিহত হয়েছে। নিহত সীমা আক্তার তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা ছুরিমিঠা গ্রামের সালেহ্ আহমেদের বাড়িতে সন্তানদের নিয়ে ভাড়া বসবাস করতেন। তার স্বামী মোহাম্মদ রিয়াদ বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছেন।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির মেইন গেটের সামনে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 জানা গেছে, গভীর রাতে কে বা কারা নিহত সীমা আক্তার কে ডেকে বাড়ির মেইন গেটের সামনে নিয়ে যায়। পরে তাকে গলায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে এসময় সীমা আক্তার চিৎকার করলে তার ছেলে মেয়েরা ঘর থেকে দৌড়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে  মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ জানান, খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।  কি কারনে হত্যাকাণ্ড সে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews