1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় আনিস শেখ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে ওই উপজেলার কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়া টুকু মিয়ার ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।

নিহত আনিস চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন মেম্বরের ছেলে। নিহতের ভাই কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ইটভাটা এলাকায় যায় আনিস শেখ। এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিস মারা যায়।

নিহতের ভাই ইউপি সদস্য সোহেল শেখ হত্যাকাণ্ডের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক দাবি করলেও নিহত আনিস এলাকায় সন্ত্রাস ও মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews