1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

রবীন্দ্র সংগীত গেয়ে জনপ্রিয় শিল্পী সানজিদা সোনিয়া খান ইতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪

বিনোদন ডেস্ক : রবীন্দ্র সংগীত গেয়ে সকলের মাঝে আলোড়ন তুলেছেন সানজিদা সোনিয়া খান ইতি। গায়িকার বেশ কয়েকটি গান সামাজিক মাধ্যমে প্রকাশের পর ইতিবাচক মন্তব্য করেন তার ভক্ত অনুরাগীরা। অল্প সময়ে এত প্রশংসা শিল্পীকে রবীন্দ্র সংগীত গাইতে উৎসাহিত করেছে। এক ব্যক্তিগত সাক্ষাৎকারে এমন কথা জানালেন শিল্পী নিজে।

পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মজিদ ও নাজনীন আলম দম্পতির সন্তান ইতি। শৈশব থেকেই রবীন্দ্র সংগীতের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছেন তিনি। গান শিখেছেন পুরান ঢাকার ওয়াইজঘাটস্থ বুলবুল ললিতকলা একাডেমীতে। এরপর তালিম নেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী  রেজওয়ানা চৌধুরী বন্যার কাছ থেকে। গায়িকা ইতি ছায়ানট সহ টিভি এবং বেতারে গান পরিবেশন করে থাকেন।

ইসলাম পুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ শাহ আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোন ইতি। তার দেবর সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক একজন দক্ষ সংগঠক। পুরান ঢাকায় যিনি অতি পরিচিত মুখ। পুরান ঢাকার এই গুণী শিল্পী সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও বিভিন্ন টিভির সংগীত অনুষ্ঠানে শিল্পী নিজে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ চান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews