1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে রাজউকের ভ্রাম্যমান আদালতে পুলিশের উপর হামলা, ২ জনের দন্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাজউকের  মোবাইল কোর্ট পরিচালনা করার সময় পরিচালনা করার সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো  হয়েছে।
সোমবার (৩ জুন) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর রসুলপুর বাজার এলাকায় অভিযান চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭ অথরাইজ অফিসার রংগন মন্ডল জানান, রাজউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় একটি নির্মাণাধীন একটি ভবনের কাগজ পত্র যাচাই করতে চাইলে স্থানীয় মোঃ রাসেল (৪৫) ও মোঃ  উল্লাহ (৫০) নামের দুই লোক কাজে বাধা প্রদান করে। এ সময় তারা দায়িত্বরত পুলিশের উপর হামলা চালিয়ে আব্দুল্লাহ নামে এক পুলিশ সদস্যকে আহত করে। পরবর্তীতে অভিযানের দায়িত্বে থাকা পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দুজনকে যথাক্রমে একমাস ও সাত দিনের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
এই কর্মকর্তা আরো জানান,জনস্বার্থে রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে।
T/A

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews