1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজধানীতে বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ গেল দুই যুবকের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাজধানীর আগারগাঁওয়ে সড়কদ্বীপে গাছের সাথে ধাক্কা খেয়ে এক প্রাইভেটকারের দুই আরোহীর প্রাণ গেছে। এতে প্রাইভেট কারে থাকা আরো তিনজন আহত হয়েছেন।

গাড়ির ভিতরের ছবি

ঈদের দিন রবিবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি ফারুকুল আলম।

ওসি জানান, “দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায় এবং গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।”

ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত অবস্থায় হাসপাতালে আছেন আহসান উল্লাহ হক রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)।

প্রাইভেট কারের পিছনের চিত্র

ওসি জানান, তারা পরস্পরের বন্ধু এবং সবার বাসা দারুস সালাম এলাকায়। রাব্বির ওষুধের দোকান রয়েছে, আর রাসেল একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews