1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

এবারের হজে এ পর্যন্ত ৩১ বাংলাদেশির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

ধর্ম ডেস্ক: চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৩১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ছয়জন নারী। মক্কায় মৃত্যু হয়েছে ২৪ জনের। মদিনায় ৪, জেদ্দায় ১, মিনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, হজের সময় বিভিন্ন দেশের ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন অনেক হজযাত্রী। এদের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে তীব্র গরমের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। তীব্র গরমের কারণেই এবার এতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরব কূটনীতিকরা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তীব্র গরমে এখন পর্যন্ত মিশরের মোট ৬৫৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত ছিলেন। মিশর থেকে এ বছর ৫০ হাজার ৭৫২ জন নিবন্ধিত হয়ে হজ করেছেন।

নিবন্ধিত হয়ে হজ করতে যাওয়াটা ব্যয়বহুল হওয়ায় প্রতিবছর হাজার হাজার মানুষ অনিয়মিত চ্যানেলে হজের চেষ্টা করেন। নিবন্ধন না থাকায় তারা শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকতে পারেন না।

এদিকে, হজে এতজনের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ‘ক্রাইসিস সেল’ গঠন করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। পাকিস্তানের প্রায় দেড়লাখ হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির এক কূটনীতিক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews