1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

গাজীপুরে পিকনিকবাহী নৌকায় হামলায় নিহত ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে আনন্দ ভ্রমণ থেকে ফেরার পথে পিকনিকবাহী নৌকা আটকিয়ে মারধরের ঘটনায় দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ দুজনের মধ্যে এক একজনের মরদেহের সন্ধান মিলেছে খিরু নদীর তীর। স্বজনদের অভিযোগ দেশীয় অস্ত্রসহ কয়েকজন দুর্বৃত্ত নৌকায় হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে বেশ কয়েকজন আহত হন।

নিহত মো. নুরুজ্জামান (৩০) উপজেলার সোনাব গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। তিনি এক পোল্ট্রি ফার্মের ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, রোববার সকালে ৩৫ জনের একটি দল নৌকাযোগে নদী পথে আনন্দ ভ্রমণে যায়। তারা শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীতে ঘুরাঘুরি শেষে বাড়িতে ফিরছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের একটি দোকানে পৌঁছামাত্র বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় আত্মরক্ষা অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে। তাদের সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন লুটপাট করে চলে যায় স্থানীয়রা।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, পিকনিকবাহী নৌকায় দুর্বৃত্তদের হামলা ও মারধরের ঘটনায় একজন নিহত হয়েছেন।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারণ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews