1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

চুরি মামলায় জামিন পেলেন চিত্র নায়িকা ববি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

বিনোদন ডেস্ক: চুরি ও হত্যার উদ্দেশ্যে মরধর করার অভিযোগের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত ২৫ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন।

সোমবার (১ জুলাই) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। মামলায় মির্জা আবুল বাশার নামে আরেকজনকে আসামি করা হয়েছে। গত ২৩ জুন গুলশান থানায় এ মামলা করেন ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, সাকিব উদ্দোজা ওয়াই এন সেন্টার এজিএম পদে প্রায় ২ মাস ধরে কর্মরত আছেন। ওই ভবনের ৭ম তলায় ভুবান নামীয় রেস্টুরেন্টটি আবুল বাশার ও ববি প্রায় ২ মাস ধরে জোর করে দখল করার চেষ্টা করছে। রেস্টুরেন্টের মালিক তাদের বারবার রেস্টুরেন্ট ছেড়ে দিতে বললেও তারা কর্ণপাত করেননি। পরে মালিক গত ২৩ জুন সেখানে নতুন তালা লাগিয়ে দেন। সেদিন দুপুর ১টার দিকে অনুমান ভবনের মেইন গেইট আটকানো ছিল এবং পকেট গেইটে সিকিউরিটি বসা ছিল। সিকিউরিটি গার্ড গেইট খুলে দেওয়ার আগেই আবুল বাসার গাড়ি দিয়ে মেইন গেইট ভেঙ্গে প্রবেশ করেন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

এ সময় সাকিবের অফিস কলিগ বাধা দিলে আবুল বাশার তাকেও গাড়ি দিয়ে চাপা দিতে যায়। তখন তিনি সরে গেলে গাড়ি থেকে নেমে তাকে মারধর করেন আবুল বাশার। সাকিব বাধা দিলে নায়িকা ববি ও আবুল বাশার তার ওপর উত্তোজিত হয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে। তার পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে নেয়।

সূত্র জানায়, ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ঐ রেস্টুরেন্টটি নায়িকা তার নামে নামকরণ করেন ‘ববস্টার’। এই রেস্টুরেন্টের আগের মালিককে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাশারের। প্রথমে ১৫ লাখ পরে ১০ লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews