1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

৬ মাস বয়সী মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড মা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় কান্নাকাটি করায় ৬ মাস বয়সী কন্যা শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড মা।

সোমবার (১ জুলাই) রাতে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামে। এ ঘটনায় পুলিশ নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও পিতা জিল্লুর রহমানকে আটক করেছে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে। বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

তিনি জানান, চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে কাপড় চাপা দেয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি খালে ফেলে আসতে বলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews