1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

হোটেল মালিকের নির্যাতনে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশু ইয়াছিন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

নবাবগঞ্জ: ৭ বছরের ইয়াসিনকে রেখে অন্যত্র চলে গেছেন তার বাবা মা। এরপর থেকে দাদার কাছেই বড় হচ্ছেন তিনি। ইয়াছিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর। তিন মাস আগে জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের রাজানগর বাজারে মিন্টুর হোটেলে কাজ নেন ইয়াসিন। ২৫ জুন কাজ করার সময় তার হাত থেকে অসাবধানবসত একটি প্লেট পড়ে যায়। এঘটনার জেরে ইয়াসিনের হাতে পায়ে ও পায়ুপথে গরম ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালায় হোটেল মালিক মিন্টু। পরে তাকে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে চলে যায় মিন্টুর লোকজন। এরপর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছে শিশু ইয়াছিন।

আহত ইয়াসিনের দাদী আফরোজা বলেন, ইয়াসিনের বাবা মা তাকে ফেলে চলে যাওয়ার পর ও আমার কাছেই থাকেন। কিন্তু অভাবের সংসারে বাজারে সবজি বিক্রি করে কোনো মতে সংসার চলে তার। তাই নাতি ইয়াসিনকে মিন্টুর হোটেলে কাজে দিয়েছিয়েন। এরপর থেকে সামান্য কারনে ইয়াছিনকে মারধর করতো মিন্টু। কিন্ত নিরুপায় হয়ে মিন্টুকে কিছুই বলতে পারেন নাই তিনি। তিনি আরো বলেন, আমার নাতিকে মেরে ফেলার জন্য এ রকম নির্যাতন করে রেস্তোয়ার মালিক মিন্টু। আমি ব্যাপারটা র‌্যাবকে জানাইছি।

আহত ইয়াছিন বলেন, তাকে মাঝে মধ্যেই মারধর করতো হোটেল মালিক মিন্টু। ওই দিন হাতে থাকা প্লেট পড়ে গেলে লোহার রড গরম করে শরীর এবং হাতে পায়ে ছ্যাঁকা দেয়। এসময় আমি কান্না করলে মিন্টু আমাকে আরো মারধর করেন। আমি সঠিক বিচার চাই।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডা. মো. শামস উল ইসলাম খান বলেন, ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। শরীরের হাত পা ও পায়ুপথে গরম ছ্যাক দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় সিরাজদিখান থানায় অভিযোগ হয়েছে বলে জানিয়েছেন ওসি মুজাহিদুল ইসলাম। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews