1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শাহবাগে সময় টিভির সাংবাদিকের উপর হামলা ক্যামেরা ভাংচুর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

ডেস্ক নিউজ: শাহবাগে সময় সংবাদের প্রতিবেদক ত্বোহা খান তামিম ও ফটো সাংবাদিক প্রিন্স আরেফিনের ওপর হামলা চালিয়েছে কোটা সংস্কারের দাবিতে অন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আরেফিনের হাতে থাকা ভিডিও ক্যামেরা ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীরা হঠাৎ সময় সংবাদের প্রতিবেদক ত্বোহা খান তামিম ও ফটো সাংবাদিক প্রিন্স আরেফিনের ওপর চড়াও হয়। মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা ও আবির নাম লিখা কালো রঙের জার্সি পরা এক যুবক সাংবাদিক তামিমের ওপর আঘাত করতে থাকেন। এক পর্যায়ে আরেকজনের হাত থেকে হেলমেট নিয়ে তামিমকে মারতে তেড়ে আসেন ওই যুবক।

এর আগে বিকেল থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পর্যাপ্ত সংখ্যক পুলিশ। বিকেল ৫টার কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিভিন্ন স্লোগানে শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন শিক্ষার্থীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছু সময় ধস্তাধস্তি হয়।

পরে ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের ঠেলে শাহবাগ মোড় ও মেট্রেরেল স্টেশনের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা। পিছু হটতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়। বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews