1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কোটা সংস্কার আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজঃ কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই ৭ জন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক ৩ জন।

এদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারবিরোধী থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews