1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চসহ ছয়জন নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্কঃ ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল একটি প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চসহ ছয়জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে মাইক লিঞ্চের মেয়ে হান্না লিঞ্চ, মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। খবর বিবিসির।

সিসিলির সিভিল প্রোটেকশন বিবিসিকে জানিয়েছে, সোমবার (১৯ আগস্ট) ভূমধ্যসাগরীয় দ্বীপের উপকূল থেকে প্রায় ৭০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছয়জনের মধ্যে মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। তাছাড়া ব্রিটিশ প্রযুক্তি ধনকুবের মাইক লিঞ্চ (৫০) এবং তার মেয়ে হান্নার (১৮) নিখোঁজের বিষয়টি আগেই জানা গেছে।

৫৬ মিটার দীর্ঘ বায়েসিয়ান নামের প্রমোদতরিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ানসহ ২২ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। দুর্ঘটনার পর পর এক বছর বয়সী একজন ব্রিটিশ মেয়েসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রমোদতরির রাঁধুনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রবল ঝড়ের কারণে পানির স্রোত বা বাতাসের ঘূর্ণির কারণে স্থানীয় সময় ভোর ৫টার দিকে প্রমোদতরিটি ডুবে যায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে উদ্ধার অভিযান পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইতালীয় সংবাদপত্র লা রিপাবলিকা।

নিখোঁজ যাত্রীদের একজন মাইক লিঞ্চ। তাকে কেউ কেউ ‘ব্রিটিশ বিল গেটস’ বলে থাকেন। তিনি সফটওয়্যার কোম্পানি অটোনমির সহ-প্রতিষ্ঠা। ২০১১ সালে আমেরিকান কম্পিউটিং জায়ান্ট এইচপির কাছে ১১ বিলিয়ন মার্কিন ডলারে এই কোম্পানি বিক্রি করে দেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews