1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

দুশ্চিন্তায় ভারত মুখোমুখি হবে বাংলাদেশের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি মুশফিক-লিটনরা। ইতোমধ্যে ভারত সিরিজের জন্য অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। চলতি মাসের ১৫ তারিখেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু হবে শান্ত-লিটনদের। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। এরপরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ থেকেই দল বাছাই করার কথা জানিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচক প্যানেল। দুলীপের দিকে আলাদা ভাবে নজর দিতেই হচ্ছে সবাইকে। আর সেখান থেকেই যেন দুশ্চিন্তা করার রসদ পেয়ে গিয়েছে ভারতের নির্বাচকরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের বোলিং লাইনআপ নিয়ে ভাবনা নিশ্চিতভাবেই হবে ভারতের নির্বাচকদের।

ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ থাকবেন বিশ্রামে। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য বুমরাহকে ফিট রাখতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। সে কারণে থাকছেন না এই পেসার। অন্যদিকে মোহাম্মদ শামিকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও চলতি মাসেই তার সেরে ওঠার সম্ভাবনা খুব একটা নেই। যে কারণে তাকে ছাড়াই বাংলাদেশ সিরিজের দল সাজাতে পারে ভারত।

মোহাম্মদ সিরাজ ছাড়া ভারতের পেস লাইনআপে নিশ্চিত নন কেউই। এমন অবস্থায় দুলীপের পারফরম্যান্সই ভরসা ভারতের নির্বাচকদের জন্য। সেখানেও খুব একটা সুখবর নেই। একমাত্র আকাশ দীপ ছাড়া জাতীয় দলের রাডারে থাকা বাকি সব পেসারই হতাশ করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews