1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করে আলেমবিহীন এই কমিটি প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জামিয়া মাদানিয়া বারিধারায় আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের খাস কমিটির এক বৈঠকে উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews