1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ইলিশের দেখা মিলছেনা ভরা মৌসুমেও

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: ভরা মৌসুমেও ধরা ছোঁয়ার বাইরে ইলিশের দর। কমেনি সোনালী ও ব্রয়লার মুরগির দামও। ডিমের ডজন ঠেকেছে ১৭০ টাকা পর্যন্ত। বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে আড়াইশ থেকে তিনশ টাকা পর্যন্ত। দ্রব্যমূল্যের বাজারে স্বস্তি মিলছে না কিছুতেই। ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালে নেই জাতীয় মাছ ইলিশ।

টিসিবির হিসাব বলছে, সপ্তাহ ব্যবধানে ইলিশের দর বেড়েছে আট শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় যা বৃদ্ধি পায় ৩৫ শতাংশ। বাজার ঘুরে দেখা যায়, ৭শ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। আর এক কেজির বেশি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত।

ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেনি, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আর বাজার ভেদে ডিমের ডজন ঠেকেছে ১৭০ টাকা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি 

এদিকে অধিকাংশ সবজির দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে বেগুন ও কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ গুনতে হচ্ছে আড়াইশ টাকা আর বেগুনের দাম ঠেকেছে ১৮০ টাকা পর্যন্ত। আলু-পেঁয়াজে মেলেনি স্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আদার দাম বেড়েছে ৬০ টাকা পর্যন্ত। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে তাই কার্যকর উদ্যোগের দাবি সাধারণ মানুষের।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews