1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

পাকিস্থানকে হারিয়ে ফাইনালে খেলার নিশ্চিত করেছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

খেলা ডেস্ক: শেষ সময়ের গোলে ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। সেমিফাইনালে নির্ধারিত সময়ে পাকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যাচকে টাইব্রেকারে টেনে নিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। শেষ পর্যন্ত ম্যাচটিতে জয়লাভ করে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাংলিমিথানে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই ম্যাচের একক আধিপত্য ছিল বাংলাদেশের। বার বার আক্রমণে গিয়েও সফল হতে পারেনি তারা। ফুটে উঠেছে ফিনিশিংয়ের দুর্বলতা। উল্টো প্রথমার্ধে কর্নার থেকে হেডে বল জালে জড়ান পাকিস্তানের শাহাব আহমেদ। এতে করে ১-০ এর লিড নিয়ে বিরতিতে যায় পকিস্তান।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিছিয়ে যায় বাংলাদেশ। ডি বক্সে সিয়াম অমিতের হাতে বল লাগলে পেনাল্টি পায় পাকিস্তান। সফল স্পটকিক থেকে ব্যবধান বাড়ান আব্দুল রেহমান। পিছিয়ে পড়ে কৌশলে পরিবর্তন আনেন কোচ সাইফুল বারী। বদলি ফুটবলার মিঠু চৌধুরি ব্যবধান কমান। আর ইনজুরি সময়ে মানিক গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। তারা সেমিতে নেপালকে হারিয়েছে ৪-২ গোলে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews