1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মেসি, বাইডেন তুলে দেবেন পুরস্কার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মেসি, পুরস্কার তুলে দেবেন বাইডেন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মননা ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ এর জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেসির হাতে এ পুরস্কারটি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৪ জানুয়ারি) হোয়াইটহাউজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ১৯ জন আমেরিকানস মহান নেতা। তারা আমেরিকাকে আরও ভালো স্থান বানিয়েছেন। তারা মহান, কারণ তারা দেশ ও বিদেশে অসামান্য অবদান রেখেছেন।

এই সম্মাননা দেয়া হয় যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বব্যাপী শান্তি, সংস্কৃতি, উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের। ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে গত বছর এই পুরস্কার পেয়েছিলেন সাঁতারু কেটি লিডেকি। অলিম্পিকে ৯টি স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।

মেসি প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম সম্মাননা পাচ্ছেন বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ। বিবৃতিতে বলা হয়েছে, তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর। লিও ফাউন্ডেশনের মাধ্যমে এই তারকা বিশ্বব্যাপী শিশুদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাখাত নিয়ে কাজ করছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews