1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

চলে গেলেন “রঙিন নবাব” প্রবীর মিত্র, দাফন করা হবে আজিমপুর কবরস্থানে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেতা ‘রঙিন নবাব’ খ্যাত প্রবীর মিত্র (৮৩) আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে গতকাল রোববাররাত ১০টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন জানিয়েছেন, ‘বাদ যোহর এফডিসিতে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে চ্যানেল আইতে, সেখানে আরেক জানাজা শেষে আজিমপুর কবর স্থানে বাবাকে দাফন করা হবে।’

নানা শারীরিক জটিলতা নিয়ে গেল ২২ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীর মিত্র।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রবীর মিত্র ‘লালকুটি’ থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ শিরোনামে সিনেমার মধ্য দিয়েছে বড়পর্দায় তার অভিষেক হয়। ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও বেশির ভাগ সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে দেখা মিলেছে তার।

সপ্তম শ্রেণিতে পড়ার সময় অভিনয় শুরু করেন প্রবীর মিত্র। এইচ আকবর পরিচালত ‘জলছবি’ ছবিতে চিকিৎসকের চরিত্রের মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রে সূচনা হয় তার। এরপর একই পরিচালকের ‘জীবন তৃষ্ণা’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। নায়ক চরিত্রে অভিনয় করেছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’, ‘নবাব সিরাজউদ্দৌলা’সহ বেশ কিছু চলচ্চিত্রে।

প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে মারা গেছেন। প্রবীর মিত্রের এক মেয়ে ও তিন ছেলে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews