1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
কেরানীগঞ্জ (ঢাকা)  : ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিরস্ত্র ছাত্রদের উপর হামলাকারী ও হত্যা মামলার আসামি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকাররম এলাকা থেকে পল্টন থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পল্টন থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সাকুর হোসেন সাকুর বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় একাধিক মামলা রয়েছে। আপাতত তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews