1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা

আবারও কমলো স্বর্ণের দাম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: আবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে কমানো হয়েছে ২ হাজার ৪০৩ টাকা। ফলে।এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। যা এতদিন ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

চলতি ফেব্রুয়ারি মাসে টানা পাঁচবার স্বর্ণের দাম বাড়ানোর পর দুই দফা কমলো। বাজুসের ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews