1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ যখন শুনেছে তখনই রাষ্ট্রদূতের নিরাপত্তা দিয়েছে বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। তার নিরাপত্তার ঘাটতি হয়নি। পুলিশ যখন শুনেছে মার্কিন রাষ্ট্রদূত যাচ্ছেন তখনই তারা সিভিল পোশাকে সেখানে গিয়েছিলেন। তার নিরাপত্তার অভাব হয়েছে বলে আমার মনে হয়নি।”

তিনি আরও বলেন, “তিনি যে যাবেন তা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা উচিত ছিল। খবর পেয়ে ওসি সিভিল পোশাকেই গেছেন। আমাদের কাছে যারা (কূটনীতিক) খবর পাঠান। তারা বের হওয়ার সময় নিরাপত্তা নিয়ে বের হন। তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে আমি মনে করি না।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews