1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্জেন্টিনা জুড়ে উৎসবের কান্না

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনায় চলছে বাঁধ ভাঙা উৎসব আর উল্লাস। অঝোরে কাঁদছেন দেশটির মানুষ। তবে এই কান্না দুঃখের নয়, দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ জয়ের। ম্যারাডোনার হাত ধরে কাপ জয়ের পর প্রতি আসরেই ফাইনাল বা সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ আলবিসেলেস্তেদের। তবে এবার বিশ্বকাপে কোটি কোটি আর্জেন্টিনা ভক্তকে আর নিরাশ করেননি ফুটবল জাদুকর লিওনেল মেসি-ডি মারিয়া-মার্টিনেজরা। কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার রাতে নতুন কাব্য লিখেছেন মেসি-মার্টিনেজরা। নানা নাটকীয়তায় ৩-৩ সমতায় খেলা শেষের পর ফ্রান্সকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে স্কালোনির শিষ্যরা। এতে আর্জেন্টিনাজুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে মানুষ। জয়ের ঐতিহাসিক মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
রাজধানী বুয়েন্স আয়ার্সে স্লোগান- মিছিলের মাধ্যমে ঐতিহাসিক জয় উৎযাপন করেন বাসিন্দারা। ভুভুজেলার বাঁশিতে মুখরিত হয় চারপাশ। এক সমর্থক বলেন, বাচ্চাদের সাথে নিয়ে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেছি। এটা অবশ্যই চমৎকার কিছু। সেই সাথে গর্বেরও।
তারা বলেন, আমাদের বেশ ভুগতে হয়েছে। কোনো কিছুই সহজ ছিল না। অবশেষে শেষ হাসি আমরাই হেসেছি। এ সময় হাজার হাজার আকাশি-সাদা বেলুন উড়ানো হয় আকাশে। অনেকে উড়ান পতাকা।
এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews