1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ২৭ দফা হাস্যকার: কাদের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
ওবায়দুল কাদের

রাষ্ট্র মেরামত করতে বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় সম্মেলন নিয়ে গঠিত খাদ্য উপ-কমিটির সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজ সমৃদ্ধ। গণতন্ত্রের নামে হ্যাঁ-না ভোট করে বিএনপি ভোট চুরি করেছে। ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। বিএনপি ক্ষমতায় এলে ২৭ দফার রূপরেখা আর বাস্তবায়ন করবে না। বিএনপি ক্ষমতার লোভে মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কেমন করে? এটা নতুন কিছু নয়, এটা একটা স্টান্টবাজি। যেমন বলেছিল, ভিশন ২০৩০। সেটা এখন ডিপ ফ্রিজে আছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হলো মিথ্যাচারের হোতা। তারা সত্য কথা বলে না। এ দেশের মানুষ এত বোকা নয় যে বিএনপিকে বিশ্বাস করবে। তাদের নেতা-কর্মীরা ক্ষমতার আশায় মাঠে নেমেছেন, কিন্তু সাধারণ জনগণকে মাঠে নামাতে পারেননি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews