1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে নকল পন্য উৎপাদনের দায়ে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ঢাকার কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৫ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা।

আজ (২৮ ‍ডিসেম্বর) বুধবার দুপুরে র‌্যাবের মিডিয়া থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর )  র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে  ঢাকার কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ লাখ ৫ টাকা জরিমানা করা হয়।

যার মধ্যে পি এইচ বি ক্যাবলসকে নগদ- ৩ লাখ টাকা, এম এস জি এম প্রাইম ক্যাবলসকে ১ লাখ টাকা, তানিয়া ক্যাবলসকে নগদ- ৪ লাখ টাকা, এস এস ক্যাবলসকে ২০ হাজার টাকা, মামা-ভাগ্নে ওয়ার ড্রইংকে নগদ- ৫০ হাজার টাকা, মিশু মেটাল’কে নগদ- ৩ লাখ টাকা, কনফিডেন্স ফুড প্রডাক্টসকে- ২ লাখ টাকা, ইউনিভার্সাল এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা, শখ এক্সক্লুসিভ ব্রান্ড শপকে- ৩৫হাজার টাকা, রাজিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপকে  ৩ লাখ টাকা ও কাওসার এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট ১ লক্ষ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।
জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews