1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন কনস্টেবল মকবুল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
ইনসেটে মকবুল হাওলাদার

কেরানীগঞ্জ (ঢাকা):  ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত কনস্টেবল মকবুল হাওলাদার। দীর্ঘ ৪০ বছর পুলিশে চাকরি জীবনের শেষে অবসরে যাওয়ায় কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।


এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে, কনস্টেবল মকবুল হালদারের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
ব্যান্ড পার্টির বাদ্যের সুরে সংবর্ধনা অংশ হিসেবে থানা চত্বর থেকে শুরু করে তার নিজ বাসভবন কেরানীগঞ্জের মডেল টাউনে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেয়া হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ সহ কেরানীগঞ্জ মডেল থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য দুই কিলোমিটারের অধিক রাস্তা ঘোড়ার গাড়ির সাথে পায়ে হেঁটে তাকে সম্মান প্রদর্শন করে। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানা থেকে বদলী হয়ে এসআই আফজালুল হককে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়।


কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ বলেন, মকবুল একজন কনস্টেবল একটি উদাহরন। তারমত সকল পুলিশ সদস্যদের কর্মজীবন শেষে সম্মানের সহিত বিদায় দিতে চাই।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর বলেন, আমরা মানুষের সেবায় পুলিশ বাহিনীতে যোগদান করেছি। তাই মানুষের সেবার মাধ্যমে সুনামের সহিত শেষ পর্যরÍ কাজ করতে হবে।

উল্লেখ্য: মকবুল হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি গ্রামে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মজীবন শুরু করে। দীর্ঘ ৪০ বছর বিভিন্ন থানায় সুনামের সাথে কাজ করে কেরানীগঞ্জ মডেল থানায় তার কর্মজীবন শেষ করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews