1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শেখ কামাল অ্যাথলেটিকস টুর্নামেন্টের উদ্বোধন কেরানীগঞ্জে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জ ঢাকা জেলার বিভিন্ন স্কুল নিয়ে ১৫দিনব্যাপী শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্র্রাসা অ্যাথলেটিক্স টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ই জানুয়ারী) বিকালে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম।
উপজেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী দিনে চারটি বিদ্যালয়ে ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়ে ছেলে ও মেয়েদের আলাদা ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম সমাপনী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসেন মিঞার নির্দেশনা সারাদেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ের থেকে বিজয়ী প্রতিযোগীরা আগামীতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করাই আয়োজনের মূল লক্ষ্য।
এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির আহমেদ উপস্থিত ছিলেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews