1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ডাক্তার হয়েও ক্যান্সারের কাছে হেরে গেলেন নাতাশা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ও মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল বিষয়টি নিশ্চিত করেছেন।

কমল বলেন, নাতাশা ক্যান্সার শনাক্ত হয় ২০১৯ এর মাঝামাঝি সময়ে। এরপর দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। ক্যান্সারের সার্জারি হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর গত বছর সেপ্টেম্বরে আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেন তিনি৷ নিউজও পড়া শুরু করেন। কিন্তু গত বছরের ডিসেম্বর আবারও তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এর মধ্যেই গতকাল রাতে হার্ট অ্যাটাক করেন। সাড়ে তিনটায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

ডা. নাতাশা ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন। এআইইডিসিআর থেকে প্রকাশিত হেলথ বুলেটিনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews