1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ডেমরায় সিএনজি চালক আলী হত্যার প্রধান আসামী বাঘা ও তার ২ সহযোগীসহ গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার ডেমরা সি এন জি চালক আলী হোসেন হত্যার প্রধান আসামী নূর হোসেন ওরফে বাঘা(৪৩)ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছ র‍্যাব ১০।

আজ (২১ জানুয়ারী) শনিবার দুপুরে কেরানীগঞ্জ বাঘৈর এলাকার র‍্যাব ১০ এর অধিনায়ক কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন( পিপিএম)।

তিনি বলেন, গত ১৯ জানুয়ারী রাত ১ টায় সি এন জি চালক আলী হোসেন (৬০) যাত্রী পরিবহন এর জন্য মুন্সিগঞ্জ জেলার মোক্তারপুর ব্রীজ এলাকায় অবস্থান করছিল। অজ্ঞাত নামা ৪ জন তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রী বেসে কদমতলী থানার সাদ্দাম মার্কেটে যাওয়ার কথা বলে ভাড়া করে। চালক আলী হোসেন ডেমরা মদিনা চত্ত্বর এলাকায় পৌছলে সিএনজি চালককে এলোপাতাড়ি মারধোর শুরু করলে সে চিৎকার শুরু করলে চালক আলী হোসেনকে হত্যা করে পালিয়ে যাওয়ার পথে এলাকাবাসী  আল আমিন নামে এক ছিনতাইকারী কে আটক করে এলাকাবাসী ডেমরা থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ সিএনজি চালক আলী হোসেনের লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সিএনজি চালক আলী হোসেন এর ছেলে আবু ইউসুফ বাদী হয়ে দস্যুতার মামলা করেন।

 

মামলা ঘটনার ছায়া তদন্ত করতে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দেয়। আল আমিনের তথ্য মতে র‍্যাব ১০ সদরদপ্তর শাখার সহায়তায় ২১ জানুয়ারী রাতে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া অভিযান পরিচালনা করে হত্যার প্রধান নূর হোসেন ওরফে বাঘা (৪৩) লিংচান ওরফে নীলচান মিয়া(৩৫) ও মোঃ আঃ মান্নান ওরফে মন্নান কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় আসামীদের কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত ২ টি সুইজ গিয়ার চাকু, ২ টি বাটন মোবাইল, ৩০ টি টাই ক্যাবল উদ্ধার করা হয়।

র‍্যাব ১০ এর অধিনায়ক আরও জানান, এ ছিনতাই চক্রটি প্রায় এক সময় যাবৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কেরানীগঞ্জ ঢাকা মাওয়া মহাসড়ক, মুন্সিগঞ্জ মহাসড়ক, মোক্তারপুর যাত্রাবাড়ি সড়কে ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews