1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে যুব সমাজসেবক সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ প্রতিনিধি: কনকনে শীতে কাবু পুরো দেশ। গত ক’দিনে রাজধানীতে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও ঢাকার আশেপাশে এখনো কনকনে শীতের রেষ কাটেনি। এ অবস্থায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জিনজিরা রসুলপুর যুব সমাজ সেবক সংগঠন।

শুক্রবার (২৭ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের রসুলপুর পাকা মসজিদের কাছেই শীতার্তদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়।

এসময় রসুলপুর যুব সমাজসেবক সংগঠনের উপদেষ্টা মন্ডলীর মধ্যে হাজী কামরুজ্জামান ,সাজ্জাদ পারভেজ  (নাহিদ), সাখাওয়াত হোসেন সাকু, ইব্রাহিম হোসেন মোয়াজ্জেম, ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সংগঠনের সভাপতি আব্দুল ওহাব,সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ শান্ত, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মিরাজ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এবছর শীতে ৬০০ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও রমজান মাসে যেন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য, ইফতার সামগ্রী বিতরণের লক্ষ্যে উপদেষ্টা মন্ডলী ও সংগঠনের সকল নেতার কর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

বুড়িগঙ্গা টিভি/ টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews