
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম কেরানীগঞ্জে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রের ও বীর মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসন স্কুলের অসহায় গরীব দুঃখী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধাদের ১০০ টি, মহিলা ভাইস চেয়ারম্যান ৫০টি, লখির চর আশ্রায়ন প্রকল্পে ৭০ টি, সোনাকান্দা আশ্রায়ন প্রকল্পে ৩৩ টি গার্লস গাইড ২০টি , কোন্ডা আশ্রায়ন প্রকল্পে ২০টি,বয়স্ক মহিলা ০১টি, জেলা প্রশাসন স্কুলে ৫০টি শীতবস্ত্র হিসেবে কম্বলগুলো প্রতিনিধি দলের সদস্যরা গ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, অসহায় মানুষের শীত নিবারণ করতেে আমরা কম্বল বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক/বুড়িগঙ্গা টিভি