1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে এবং দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় অনুমোদন না থাকায় তেঘরিয়া ইউনিয়নের আলিমুদ্দিন ব্রিকস্ কে ৮ লাখ টাকা, ইমরান ব্রিকস্ কে ৫ লাখ টাকা ও কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় চাচা—ভাতিজা ব্রিকস্ কে ৫ লাখ টাকা করে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী বলেন, সরকারি নিয়ম নীতি ভঙ্গ ও পরিবেশের ক্ষতি করে কেরানীগঞ্জে কোন অবস্থাতেই ইটভাটা চালানো যাবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews