1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙচুর-লুটপাট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা সংবাদদাতা: নড়াইলের ফুলদহ গ্রামে প্রতিপক্ষের ৩০টিরও অধিক বাড়িঘর স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটকসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের টিনের চালা, আসবাবপত্র কুপিয়ে ছিন্নভিন্ন করা হয়েছে। এ ছাড়াও ৩০টির অধিক বাড়িঘরে ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র লুটপাটের অভিযোগ পাওয়া যায়। লুটপাটের মাধ্যমে সর্বমোট ক্ষয়-ক্ষতির পরিমাণ কোটি টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ভুক্তভোগী এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার ফুলদহ গ্রামের সেলিম ফকির, জামিরুল ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। চলমান এ বিরোধের জেরে গত ১৫ জানুয়ারি থেকে দুই পক্ষে কয়েক দফায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি সোমবার ফসিয়ার মোল্যার পক্ষের লোকজন প্রতিপক্ষ সেলিম ফকিরের পক্ষের লোকজনের বাড়িতে ভাঙচুর করে। এ সময় বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক দুর্বৃত্তরা ঘন্টাব্যাপি হামলা করে।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতিক সংঘাত সংঘর্ষের ঘটনায় বিবাদমান দুইপক্ষে মোট ৪টি মামলা দায়ের হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews