1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বসুন্ধরা ক্যামব্রিয়ান শাখায় মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ শাখায় মাদকের প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষে ছাত্র/ ছাত্রী ও অবিভাবকের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ বসুন্ধরা রিভার ভিউ, হাসনাবাদ শাখা হল রুমে’ মাদক প্রতিরোধ সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র/ ছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাসহ প্রয় ২ শতাধিক লোক অংশগ্রহণ করেন।


মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজি হাসপাতাল এর চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু ডাঃ আনোয়ার হোসেন ফরাজী ইমন (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন, হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাকসুদ জামিল, সহকারী পরিচালক দিপক কুমার সুর, বসুন্ধরা রিভার ভিউ হাসনাদ শাখার ভাইস প্রিন্সিপাল জাকির হোসাইন।
ফরাজি হাসপাতাল এর ল্যাব এন্ড হেলথ্ ক্যাম্পের ইনচার্জ এম এ আলিম সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শরিফুল ইসলাম।

পরে শপথ বাক্য পাঠকরান   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন।
মো.এরশাদ হোসেন/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews