1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে সরিয়ে আঙ্কারায় নেওয়া হয়েছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে সরিয়ে দেশটির রাজধানী আঙ্কারায় নেওয়া হয়েছে। তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ ২১ জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, তুরস্কে বর্তমানে পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি বসবাস করছেন। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রায় ৪০ ঘণ্টা পর ৭ ফেব্রুয়ারি ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি ছাত্র গোলাম সাঈদ রিঙ্কুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার অবস্থা গুরুতর।

রিঙ্কু তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাশ সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক বছর আগে উচ্চশিক্ষা নিতে তুরস্কে যান। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের নূরে আলম নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থীকে ৬ ফেব্রুয়ারি উদ্ধার করা হয়। তার বাড়ি চাঁদপুরে।

সংবাদটি জাগো নিউজ থেকে নেয়া:

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews