1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

রাজবাড়ীর পাংশায় আকাশ মোল্যা নামে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

রাজবাড়ীর পাংশায় আকাশ মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চর থেকে নিখোঁজের ২দিন পর পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আকাশ মোল্যা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের নাসির মোল্যার ছেলে ও সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ সাইফুল (৪০) নামে একজনকে আটক করেছে।

আকাশ মোল্যার মামা সূর্য জানান, গত শনিবার বিকেল ৪টায় আকাশের বাবা বাড়িতে ভ্যান রেখে মাঠে ঘাস কাটতে যান। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে সে বাড়ি ফিরে না আসায় গতকাল রোববার পাংশা থানায় অভিযোগ দায়ের করেন আকাশের বাবা নাসির মোল্যা।

রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আজ সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোঁজ হওয়া আকাশের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews