কেরানীগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিলসহ আটক ৬
সর্বশেষ আপডেট :
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা সমমূল্যের ফেনসিডিল ও হেরোইন সহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
সোমবার সকালে র্যাব-১০ কেরানীগঞ্জ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর বড় মনোহরিয়া এলাকা থেকে ৩৪৪ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারি ও দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।