1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বিবিসির মুম্বাই ও নয়া দিল্লি কার্যালয়ে আজও অভিযান চালাচ্ছেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদমাধ্যম বিবিসির মুম্বাই ও নয়া দিল্লি অফিসে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছেন ভারতের আয়কর কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার কার্বালয় দুটিতে হানা দেন দেশটির আয়কর কর্মকর্তারা। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততা নিয়ে বিবিসির একটি তথ্যচিত্র প্রকাশের এক মাসের মধ্যে এ অভিযান চালানো হচ্ছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিবিসি তাদের ভারতীয় কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়েছে। ওই ইমেইলে নির্দেশনা দেওয়া হয়েছে— সম্প্রচার দল ছাড়া বাকি সব কর্মী যেন বাড়ি থেকে কাজ করেন।

 

এ ছাড়া এতে আরও বলা হয়েছে, কর্মীরা চাইলে তাদের ব্যক্তিগত আয়ের তথ্য না-ও দিতে পারেন। তবে যদি বেতন সংক্রান্ত কোনো প্রশ্ন করা হয় সেই উত্তর যেন তারা দেন। এ ছাড়া কর্মীদের উপদেশ দেওয়া হয়েছে, তারা যেন আয়কর কর্মকর্তাদের সহযোগিতা করেন এবং তাদের করা প্রশ্নের যথাযথ উত্তর দেন।

 

এদিকে ভারতের আয়কর বিভাগের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিবিসির অফিসের ভেতর জরিপ চালিয়েছেন তারা। আজ বুধবার উচ্চপদস্থ কর্মকর্তাদের জেরা এবং অ্যাকাউন্ট বিভাগে তদন্ত করা হবে। বিবিসির বিরুদ্ধে অবৈধ কর সুবিধা, কর ফাঁকি, ডাইভার্সন অব প্রফিট এবং আইন ভঙ্গের অভিযোগে তদন্ত করছেন আয়কর কর্মকর্তারা।

 

সূত্রটি দাবি করেছে, বিবিসিকে আগেও কর সংক্রান্ত বিষয়ে নোটিশ দিয়েছিল আয়কর বিভাগ। তবে তাতে তারা সাড়া দেয়নি।

গতকাল অভিযান চালানোর পর রাত সাড়ে ১০টার দিকে একটি বিবৃতি দেয় বিবিসি। এতে তারা জানায়, তাদের বেশিরভাগ কর্মী অফিস ছেড়ে গেছেন। কিন্তু কয়েকজনকে ভবনে অবস্থান করে আয়কর কর্মকর্তাদের সহায়তা করতে বলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews