1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জের ডজন মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অন্তত এক ডজন মাদক মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট সাদেক আলী(৫০)কে হেরোইনসহ গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্য্যমানের ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাদেক আলী কেরানীগঞ্জ মডেল থানাধীন রহমতপুর এলাকার মৃত দরবেশ আলীর পুত্র।

সোমবার(২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, কুখ্যাত সাদেক আলী তার বাড়িতে বসে মাদকের বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও বহুবার পুলিশের হাতে ধরা পড়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে এসে পুনরায় আবার এই একই কর্মকান্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে অন্তত বারোটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews